দইয়ের বীজ তৈরির রেসিপি

 চারটি ভিন্ন পদ্ধতিতে দইয়ের বীজ তৈরির রেসিপি

উপকরণঃ
১ কাপ গুড়া দুধ কে ১ কাপ পানি দিয়ে মিশিয়ে একটা বলক উঠিয়ে নিতে হবে।
এবারে দুধ টা দুধটা হালকা গরম থাকতে হবে (খুব কম গরম গরম হলে দই বীজ জমবে না,আবার খুব বেশি গরম থাকলে ছানা হয়ে যাবে। তাই আঙ্গুল ডোবানো যায় এমন গরম থাকতে হবে)
২ চা চামচ লেবুর রস,
২-৩ চা চামচ তেতুলগোলা,
১ চা চামচ ভিনিগার
৩ টি শুকনা মরিচ( বোটা সহ)।
প্রথম পদ্ধতিঃ
একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়ে তাতে দুই চা চামচ লেবুর রস দিয়ে দিন। লেবুর রস দেওয়ার পর নাড়া দেওয়ার দরকার নেই। এভাবেই সারা রাত রেখে দিন।
দ্বিতীয় পদ্ধতিঃ
একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়ে তাতে ২-৩ চা চামচ তেতুলগোলা দিয়ে দিন।
নাড়া দেওয়ার দরকার নেই। এভাবেই সারা রাত রেখে দিন।
তৃতীয় পদ্ধতিঃ
একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়ে তাতে ৩ টা শুকনা মরিচ দিয়ে দিন। খেয়াল রাখতে হবে যাতে মরিচের বোটা দুধে ডুবে থাকে। এভাবেই সারা রাত রেখে দিন।
চতুর্থ পদ্ধতিঃ
একটি বাটিতে হাফ কাপ দুধ নিয়ে তাতে ১ চা চামচ ভিনিগার মিশিয়ে রেখে দিন। নাড়া দেওয়ার দরকার নেই। এভাবেই সারা রাত রেখে দিন।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম