প্লেইন ভেজিটেবল
ডায়েট স্পেশাল রেসিপি- প্লেইন ভেজিটেবল
উপকরন-
কালার ফুল, মিক্সড ভেজিটেবল ২৫০ গ্রাম
ঘি ২ চা চামচ
জিরা বাটা এক চিমটি
রসুন কুচি সামান্য
২টা কাঁচা মরিচ ফালি
লবণ স্বাদ মতো।
প্রস্তুত প্রনালী
প্রথমে ৪কাপ ফুটন্ত গরম পানিতে সব্জি গুলো ৫০% সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে,পানি ও সব্জি আলাদা করে নিতে হবে।
এবার অন্য একটি প্যানে ঘি দিয়ে তাতে রসুন কুচি, আদা বাটা,জিরা বাটা দিয়ে হাল্কা ভেজে সব্জি গুলো দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে।
সব্জি থেকে আলাদা করে রাখা পানি গুলো তাতে দিয়ে,এভার স্বাদ মতো লবণ ও কাঁচা মরিচ দিয়ে,সব্জি গুলো আরেকটু সিদ্ধ করে,পানি শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
এই সব্জি রান্নার সময় চুলা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে, সব্জি সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করা যাবেনা,সব্জি রান্নার পুরো সময়, প্যানে কোন ঢাকনা ব্যাবহার করে, সব্জি সিদ্ধ করা যাবেনা।
Comments
Post a Comment