মাছের ৫টি সেরা সেরা নাস্তা রেসিপি।
ফ্রিজের অনেক দিনের মাছ খাইতে কষ্ট হলে এভাবে বানিয়ে দেখুন। সহজ ও বাচ্চারা মজা করে খাবে।
-->>১) মাছের তৈরি মমো
প্রয়োজনীয় উপকরনঃ
★৪ টি আলু
★১টি ছোট রসুন বাটা
★১টি বড় পেঁয়াজকুচি
★১ইনচি আদাবাটা
★১ চা চামচ গোটা জিরে
★স্বাদমতো লবণ
★স্বাদমতো কাঁচা লঙ্কা
★১চা চামচ হলুদ গুঁড়ো
★হাফ কাপ সাদা তেল
★২ কাপ ময়দা
★১ কাপ জল
প্রস্তুত প্রনালীঃ
১)প্রথমে ময়দা, 1টেবিল চামচ তেল জল ও1চা চামচ নুন দিয়ে ময়দা মেখে 30 মিনিট ঢেকে রাখতে হবে। লবণ এবং হলুদ দিয়ে মাছগুলো সেদ্ধ করে নিতে হবে, লবণ দিয়ে আলু সেদ্ধ করে নিতে হবে।
২)সেদ্ধ মাছগুলো থেকে ভালো করে কাঁটা বেঁছে মেখে নিতে হবে, সিদ্ধ আলুগুলো হাত দিয়ে মেখে নিতে হবে।
৩)এবার কড়াই এ 2 টেবিল চামচ তেল গরম করে তাতে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজকুঁচি দিতে হবে। পেঁয়াজ হালকা ভাজা হলে রসুনবাটা ও আদাবাটা দিতে হবে। ভাজা গন্ধ বেরোলে কুচি করে রাখা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে।এরপর এর মধ্যে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে।অলুসেদ্ধ কষানো হয়ে গেলে কাঁটা ছাড়িয়ে মেখে রাখা মাছ দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে।
৪)30 মিনিট পর ময়দা থেকে লেচি নিয়ে সেটাকে লুচির মত বেলে মাছের পুর ভরে মোমোর আকারে গড়ে নিতে হবে।
৫)এবার একটি পাত্রে জল ফুটতে বসাতে হবে। পাত্রের উপর একটি ছিদ্রযুক্ত বাটি রেখে তাতে তেল মাখিয়ে মোমোগুলো বসিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। স্টিমে মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
২)ক্রিসপি ফিশ স্ট্রিপস
প্রয়োজনীয় উপকরণঃ
★মাছের ফিলে- ৫০০ গ্রাম
-->> কাঁটাছাড়া যেকোনো বড় মাছের টুকরো।
★লেবুর রস- ১ চা চামচ
★রসুন বাটা- ২ চা চামচ
★কাঁচা মরিচ কুঁচি- ১ চা চামচ
★গোল মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
★টমেটো কেচাপ- ১ চা চামচ
★চিলি সস- ১ চা চামচ
★ডিম- ১টি
★কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ
★ব্রেডক্রাম্ব বা টোস্ট বিস্কুটের গুঁড়ো- ১ কাপ
★লবণ- ১ চা চামচ
★তেল– ফ্রাই করার জন্য
প্রস্তুত প্রণালীঃ
১) মাছের ফিলে ভালোভাবে ধুয়ে নিয়ে পছন্দমতো শেইপে পিস করে নিন।
২) এবার এক এক করে লেবুর রস, চিলি সস, টমেটো কেচাপ, রসুন বাটা, গোল মরিচের গুঁড়ো, কাঁচা মরিচ কুঁচি, সামান্য লবণ একসাথে মিক্স করে নিন এবং মাছের পিসগুলো মেরিনেট করুন।
৩) ডিম ফেটিয়ে নিয়ে এতে কর্নফ্লাওয়ার মিক্স করুন। এই মিশ্রণে সামান্য লবণও অ্যাড করুন। কর্নফ্লাওয়ার না থাকলে বেসন ব্যবহার করতে পারেন।
৪) একটি প্যানে তেল গরম করতে দিন। তেল গরম হতে হতে মেরিনেটেড ফিশ স্ট্রিপস প্রথমে এগ ওয়াশ করে এরপর ব্রেডক্রাম্ব দিয়ে কোট করুন। ব্রেডক্রাম্ব না থাকলে টোস্ট বিস্কুটের গুঁড়ো ইউজ করা যায়।
৫) ডুবো তেলে স্ট্রিপস ফ্রাই করে নিন। গোল্ডেন ব্রাউন কালার হলে নামিয়ে ফেলুন।
ব্যস, মজাদার ক্রিসপি ফিশ স্ট্রিপস রেডি টু সার্ভ। মাত্র ১৫ মিনিটেই তৈরি হয়ে যাবে আর বাড়তি কোনো ঝামেলাও নেই! এবার মেয়োনিজ কিংবা কেচাপ দিয়ে গরম গরম সার্ভ করুন। স্যুপ, ফ্রায়েড রাইস এর সাথে সাইড ডিশ হিসেবেও বেশ ভালো মানিয়ে যায়। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন।
৩)ফিশ কাটলেট
প্রয়োজনীয় উপকরনঃ
★বড় মাছের পেটি- ৬ পিস
★লেবুর রস- ১ চা চামচ
★সেদ্ধ করে রাখা আলু– ১টি
★সয়াসস- ১ টেবিল চামচ
★ধনেপাতা- ২ চা চামচ
★গোলমরিচের গুঁড়ো- ১ চা চামচ
★লবণ- স্বাদ অনুযায়ী
★টমেটো কেচাপ- ২ চা চামচ
★ডিম- ১টি
★কর্ণফ্লাওয়ার- ১ টেবিল চামচ
★চাট মসলা- ১/২ চা চামচ
★কালোজিরা- ১/২ চা চামচ
★তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালীঃ
১) এই রেসিপিতে রুই, কাতলা, আইড়, কোরাল কিংবা যেকোনো বড় মাছের পেটি ব্যবহার করা যাবে। প্রথমে চুলার উপর একটি প্যান বসিয়ে তাতে অল্প পানি দিয়ে মাছের টুকরাগুলো দিয়ে দিন। সাথে একটু লবণও দিয়ে দিতে হবে।
২) কিছুক্ষণের মধ্যে পানি টেনে শুকিয়ে যাবে এবং সেই সাথে মাছও সেদ্ধ হয়ে যাবে। এরপর মাছগুলোর তেলের অংশ বাদ দিয়ে ও কাঁটা বেছে ম্যাশ বা ভর্তা করে রাখুন।
৩) এবার আলাদা একটি পাত্রে সেদ্ধ করে রাখা আলু, ধনেপাতা, লবণ, সয়াসস, কালোজিরা, চাট মসলা, মাছ ভর্তা, টমেটো কেচাপ, গোলমরিচের গুঁড়ো ও লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন।
৪) তারপর ডিম ফেটিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলিয়ে নিয়ে মিশ্রণটিতে ঢেলে দিন। সব উপকরণ একসাথে মিক্স করে নিতে হবে।
৫) হাতের তালুতে একটু তেল মেখে মাছের এই মিশ্রণ থেকে একটু করে নিয়ে কাটলেটের আকারে শেইপ দিয়ে শুকনো কর্ণফ্লাওয়ারে গড়িয়ে নিন। আপনার পছন্দ অনুযায়ী ছোট বা মাঝারী আকারে কাটলেটের শেইপ করে নিবেন।
৬) অন্যদিকে একটি প্যানে তেল গরম করতে দিন। এই কাটলেটটি আপনি ডীপফ্রাই করতে পারেন অর্থাৎ ডুবো #homestylekitchen তেলে ভাজতে পারেন। আবার অল্প তেল দিয়েও ফ্রাই করে নিতে পারেন।
৭) তেল গরম হয়ে গেলে ফিশ কাটলেটগুলো একটি একটি করে প্যানে ছাড়ুন। একপাশ ফ্রাই হয়ে গেলে সাবধানে উলটিয়ে দিন।
৮) যেহেতু মাছ আগেই সেদ্ধ করে নেয়া হয়েছে, তাই খুব বেশি ভাজার প্রয়োজন হয় না! গোল্ডেন কালার হয়ে গেলেই তেল থেকে নামিয়ে কিচেন টিস্যুতে রাখুন। এতে এক্সট্রা তেল শুষে নেবে।
ব্যস, গরম গরম ফিশ কাটলেট রেডি! এবার পছন্দের সস দিয়ে পরিবেশন করুন। স্ন্যাকস হিসাবে তো বটেই, পোলাও বা গরম ভাতের সাথেও এটি সার্ভ করতে পারেন। তাহলে, হাতের কাছে সব উপকরণ থাকলে আজই বানিয়ে ফেলুন মজাদার ফিশ কাটলেট!
৪)ফিশ নাগেট
প্রয়োজনীয় উপকরণঃ
★রুই অথবা তেলাপিয়া মাছ – ৩ পিস ( বড়)
★আলু ছোট – ১ টি
★ডিম – ১ টি
★ডাল – ২ টেবিল চামচ
★পেয়াজ কুচি – ১/২ কাপ
★মরিচ কুচি – ১-২ টি
★রসুন , আদা , জিরা , ধনিয়া বাটা – ২ চা চামচ
★রাঁধুনি মাছের মশলা – ১ টেবিল চামচ
★লবন – পরিমান মতো
★টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
★কর্ণ ফ্লাওয়ার – ১ টেবিল চামচ
★ধনেপাতা কুচি – ২ টেবিল চামচ
★টোস্টের গুঁড়া – ১/২ কাপ
★তেল ভাজার জন্য
প্রস্তুত প্রণালীঃ
– প্রথমে অল্প পানিতে মাছ ,হলুদ ,ডাল , আলু ও লবন দিয়ে সিদ্ধ করতে দিন ।
– সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ঠাণ্ডা করে কাটা বেছে নিন ।
– এবার পেয়াজ , কর্ণ ফ্লাওয়ার , মরিচ ও ধনিয়া পাতা কুচি বাদে ডাল , আলু ও বাকি মশলা চুলায় দিয়ে নেড়েচেড়ে হালকা শুকিয়ে নিন ।
– এবার সব উপকরণ এক সাথে মিশিয়ে নিন ।
– এবার পছন্দমতো শেপে তৈরি করে শুকনা স্থানে রাখুন।
– ডিমের সাদা অংশ ভাল করে কাটাচামচ দিয়ে বিট করে নিন ।
– নাগেট গুলো এবার ডিমে ডুবিয়ে ভাল করে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিন ।
– সব গুলো গড়িয়ে নেয়া হলে তেল গরম হতে দিন।
– ডুবো তেলে আস্তে আস্তে ছেড়ে মাঝারি আচে সময় নিয়ে ভাজুন ।
– লালচে বাদামি কালার হলে নামিয়ে কিচেন টিস্যুর উপর রাখুন ।
--গরম গরম সস ও সালাদ দিয়ে পরিবেশন করুন
৫)ফিশ চপ রেসিপি
প্রয়োজনীয় উপকরণঃ
(১) পানি ৫০ মি.লি.
(২) তেল ১০ মি.লি.
(৩) ময়দা ৬০ গ্রাম
(৪) আলু ৫ টুকরা
(৫) মোজেরেলা চিজ ২০ গ্রাম
(৬) কাঁচা মরিচ ১০ গ্রাম
(৭) নর (knorr) নাগেটস মিক্স ৫ টেবিল চামচ
(৮) কোরাল মাছ ১০০ গ্রাম
প্রস্তুত প্রণালীঃ
– আলু , কাঁচা মরিচ ধুয়ে কেটে নিতে হবে।
– ফ্রাই প্যানে তেল নিয়ে কোরাল মাছ দিয়ে তাতে আলুর টুকরা এবং কাঁচামরিচ কুঁচি দিয়ে দিন।
– এবার নর (knorr) নাগেটস মিক্স দিয়ে ১০ মিনিট ভাজুন।
– মিক্সটি ঠাণ্ডা হতে দিন।
– এবার হাতের সাহায্যে আলুগুলো ম্যাশ করে নিন।
– এতে মোজেরেলা চিজ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।
– ছোট ছোট ফিশ চপ তৈরি করুন।
– আরেকটি পাত্রে ৩ টেবিল চামচ নর নাগেটস মিক্স , ময়দা এবং পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিন।
– এবার ময়দার মিশ্রণে ফিশ চপগুলো ডুবিয়ে নিয়ে গরম তেলে ভেজে নিন।
– বাদামি রং ধারণ করলে নামিয়ে পরিবেশন করুন।
Comments
Post a Comment