৫ টি মজাদার স্বাস্হ্যকর স্পেশাল স্যুপের রেসিপি।
৫ টি মজাদার স্বাস্হ্যকর স্পেশাল স্যুপের রেসিপি।
ডায়েট করা, সকালে হালকা খাবার,যেকোন নাস্তা তে এই স্যুপ গুলো পুরো জমায় দিবে আপনাকে।
আসুন দেখি----
১.......টমেটো উইথ এগ স্যুপ (জটপট)
★টমেটো ৩টা
★ডিম ১টা
★বাটার ১ চা চামচ
★সামান্য রসুন কুচি
★পরিমাণ মতো পিংক সল্ট/ বিট লবন
★হাফ চা চামচ গুল'মরিচ গুরা বা চিলি ফ্লেক্স
★একটা কাঁচা মরিচ কুচি
★এক ফালি লেবু
প্রস্তুত প্রনালী
১. প্রথমে তিনটা টমেটো অল্প পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিবেন হবে, তারপরে টমেটোর স্কিন টা ফেলে দিয়ে ব্লেন্ড করে নিবেন।
২. এবার অন্য একটা পাতিলে অল্প একটু বাটার দিয়ে সামান্য রসুন কুচি হালকা ফ্রাই করে তার মধ্যে ব্লেন্ড করে রাখা টমেটো দিয়ে দিবেন।
৩. ঘনত্ব'টা আপনার পছন্দ অনুযায়ী নেবেন,বেশি ঘনো মনে হলে,একটু পানি দিয়ে অ্যাডজাস্ট করে নিবেন।
৪.বলক চলে আসলে একটা ডিম ফেটে এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে উপরে পিংক সল্ট, গোলমরিচের গুড়া দিয়ে দুই/এক মিনিট জ্বাল করে নামিয়ে নেবেন।
৫.অন্য একটা কাপে অল্প একটু লেবুর রস আর কাঁচামরিচ কুচি করে ভিজিয়ে
রাখবেন,স্যুপ রেডি হওয়ার পরে লেবু আর কাঁচামরিচ মিশানো টক পানিটা স্যুপে নিয়ে খাবেন।
পাউরুটি দিয়ে খেলেও মজা পাবেন।
২.......চিকেন সাথে ভেজিটেবল স্যুপ.......
প্রয়োজনীয় উপকরনঃ
★মুরগির বুকের মাংস - ১ টুকরো
--->>>আস্তো লেগ পিস দিয়েও রান্না করতে পারবেন।
-->>ওজন ২৫০ গ্রামের মত।
★পানি - ৬ কাপ
★কর্ণফ্লাওয়ার- ৩.৫ টেবিল চামচ, এটা ৪ টেবিল চামচ পানিতে গুলে নিতে হবে।
★ডিমের সাদা অংশ - ২ টি ফেটে নেয়া
★সয়াসস- ১ টেবিল চামচ
★ওয়েস্টার সস- ১ টেবিল চামচ
★টমেটো সস- ১ টেবিল চামচ
★ভিনেগার- ১.৫ চা চামচ
★লবন পরিমান মত
★আদা বাটা- ১ চা চামচ
★রসুন বাটা- ১ চা চামচ
★গোলমরিচের গুঁড়া - ১/২ চা চামচ
★গাজর ছোট কিউব করে নেয়া- ১ টার অর্ধেক ★ফুলকপি - ছোট কিউব(হাফ কাপ মত)
★পেয়াজ পাতা কুচি ২ টেবিল চামচ
★টেস্টিং সল্ট - ১ চা চামচ
-->>তবে স্কিপ করাই ভালো আমার মতে।
★তেল- ১ চা চামচ
-->>ভেজিটেবল ওয়েল দিতে পারেন।
---->>>>>কি ভাবে রান্না করবেনঃ
* স্যুপ তৈরি করার প্রথমে একটি প্যানে পানি তে মুরগির বুকের মাংস বা লেগ পিস, ফুলকপি, গাজর, আদা বাটা, রসুন বাটা,গোলমরিচের গুঁড়ো, তেল ও লবণ দিয়ে
১৫ মিনিটের জন্য মিডিয়াম হিটে সিদ্ধ করে নিবো।
*মুরগির বুকের মাংস তুলে আঁশের মতো করে হাত দিয়ে ছিড়ে চিকেন স্টকে রেখে দিবো।
*এবার চিকেন স্টকে সব সস দিয়ে ২ মিনিট জ্বাল করে পানি দিয়ে গুলে রাখা কর্ণফ্লাওয়ার আস্তে আস্তে স্যুপে দিবো৷ এক হাতে কর্ণফ্লাওয়ার গুলা বাটি আর অন্য হাতে চামচ দিয়ে নাড়তে থাকবো৷
* ডিমের সাদা ফেটানো একই ভাবে আস্তে আস্তে দিবো আর অন্য হাত দিয়ে নাড়বো।
*এবার চুলা বন্ধ করে দিয়ে, চুলাতেই রেখে পেঁয়াজ পাতা ও টেস্টিং সল্ট, ভিনেগার দিবো।
*ঝাল খেতে চাইলে, কাঁচামরিচ মিহি কুঁচি করে ভিনেগারে/লেবুর রসে ভিজিয়ে দিতে পারেন৷
৩......চিকেন-এগ ড্রপ স্যুপ......
প্রয়োজনীয় উপকরণঃ
★মুরগির মাংস- ২৫০ গ্রাম
★মাখন/বাটার- ১ চা চামচ
★গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
★আদা কুচি - আধা চা চামচ
★রসুন মিহি কুচি - আধা চা চামচ
★সয়া সস- দেড় চা চামচ
★টমেটো সস- ১ টেবিল চামচ
★ডিম-১ টি
★কর্ন ফ্লাওয়ার- ৩ চা চামচ
★লেবুর রস- কয়েক ফোঁটা
★কাঁচামরিচ কুচি - ইচ্ছে
★লবণ- স্বাদ মতো
★হালকা ধনিয়া পাতা কুচি।(বড় পাতার ধনিয়া)
প্রস্তুত প্রণালিঃ
১. একটি পাত্রে মুরগির মাংস, আদা কুচি, লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ৪ কাপ পানি যোগে চুলায় মাঝারি আঁচে দিন। পাত্রটি ঢেকে সিদ্ধ করুন ১৫-২০ মিনিট।
২. মাংস সিদ্ধ হলে একটি ছাকনির সাহায্যে চিকেন স্টক ছেঁকে আলাদা করে নিন এবং মাংস হাড় থেকে ছাড়িয়ে ছোট টুকরো করে নিন।
৩. এবার একটি পাত্রে মাখন নিয়ে তাতে রসুনকুচি হালকা সোনালী করে ভেজে তাতে ওই সিদ্ধ করে নেয়া মাংস দিয়ে কিছু সময় ভেজে নিয়ে ছেকে রাখা চিকেন স্টক যোগ করে একে একে সয়া সস ও টমেটো সস দিয়ে নেড়ে নিন।
৪. ফুটে উঠলে কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ পানিতে গুলিয়ে নিয়ে ধীরে ধীরে স্যুপে যোগ করুন। কিছুসময় পরে ডিম ভালভাবে ফেটিয়ে নিয়ে তা অল্প অল্প করে দিয়ে দিন। লেবুর রস ও পছন্দ অনুযায়ী মরিচকুচি দিয়ে নেড়ে গরম গরম পরিবেশন করুন।
৪.......-->>>থাই_স্যুপ<<---
প্রয়োজনীয় উপকরণঃ
১. মুরগির বুকের মাংস ১৫০ গ্রাম
২. মাঝারি সাইজের চিংড়ি ১০/১২টি
৩. চিকেন স্টক-৬ কাপ
৪. হাসের ডিমের কুসুম- ২ টি
৫. আদা বাটা-১/২ চা চামচ
৬. রসুন বাটা-১/২ চা চামচ
৭. লবণ -স্বাদমতো
৮. তেল-২ টেবিল চামচ
৯. গোলমরিচ গুঁড়ো ১/২ চা চামচ
১০. চিলি সস -১/৪ কাপ
১১. টমেটো সস -১/৪ কাপ
১২. সয়া সস ১/২ টেবিল চামচ
১৩. চিনি -১ টেবিল চামচ
১৪. লেবুর রস -২ টেবিল চামচ
১৫. নর এর রেডি থাই স্যুপ -২ প্যাকেট
১৬. অরেঞ্জ ফুড কালার-৪/৫ ফোটা
১৭. কাঁচা মরিচ ৪/৫ টা
১৮. আদা-পাতলা স্লাইস করে কাটা ৩/৪ টুকরো
১৯. লেমনগ্রাস -১/৪ কাপ পরিমাণ
২০. মাশরুম পাতলা স্লাইস করে কাটা-১/৩ কাপ
প্রস্তুত_প্রণালীঃ
★প্রথমে হাড় ছাড়া মুরগির মাংসগুলো লম্বা এবং চিকন করে কেটে ভালো করে ধুয়ে নিবো।
★একই ভাবে চিংড়ি মাছগুলো কে কেটে ধুয়ে নিবো।
★ডিমের কুসুম,থাই স্যুপের গুড়া,সামান্য পানি দিয়ে গুলিয়ে নিবো।
★তেল ছাড়া বাকি সব উপকরণ এক সাথে মিশিয়ে নিবো।
প্যানে তেল দিয়ে মাংসের মিশ্রণ দিয়ে দিবো। মাংস, চিংড়ি কিছুটা সাদা হওয়া পর্যন্ত ভেজে নেই।
★এবার এতে চিকেন স্টক, লেমন গ্রাস দেই।সব কিছু ভালো ভাবে সেদ্ধ হয়ে আসলে কুসুমের মিশ্রণ টি দিয়ে দিবো।
★নামানো আগে চিনি,লেবুর রস দিয়ে নামিয়ে নিবো।
৫......---->ভেজিটেবল স্যুপ <----
ব্যবহারিত উপকরণঃ
১. ভেজিটেবল - ১.৫ কাপ
২. পানি - ৪ কাপ
৩. চিনি - ১ চা চামচ
৪. তেল - ২ টেবিল চামচ
৫. কর্নফ্লাওয়ার - ৩ টেবিল চামচ
৬. লবণ - পরিমাণমতো
৭. টেস্টিং সল্ট - ২ চা চামচ(স্কিপ করতে পারেন)
৮. যেকোন মাশরুম কুচি - ২ টেবিল চামচ
৯. কাঁচা মরিচ - ৪টি
১০. ধনিয়া পাতা কুচি - সামান্য
--->> তেলের পরিবর্তে হালকা বাটার ব্যবহার করতে পারেন।
---> সবজি আপনার পছন্দমত নিতে পারেন।
---> টেস্টিং সল্ট স্কীপ করলে লবন টা ঠিকঠাক মত দিবেন
প্রস্তুত প্রণালিঃ
★★ প্রথমে ভেজিটেবল( গাজর, পেঁপে, ফুলকপি, বরবটি,টমেটো, আলু) কিউব করে কেটে ও সিমের বিন নিন।
--->>> তাছারা আপনি বরকলি, শশা, ক্যাপসিক্যাম আরও অনেক সবজি আছে,সেগুলো ব্যবহার করতে পারেন।
★★ এবার পাত্রে পানি দিন। পানি ফুটে উঠলে সবজি দিন, সবজি সেদ্ধ হলে মাশরুম, টেস্টিং সল্ট, চিনি ও লবণ দিন। তেল দিয়ে কাঁচা মরিচ দিন। এবার কর্নফ্লাওয়ারগুলো দিন।
★★ সব কিছু ঠিক মত হলে টেস্ট করে নামিয়ে ধনে পাতা কুচি দিন।ও সামান্য ঢেকে রাখুন। গরম গরম পরিবেশন করুন মজাদার ভেজিটেবল স্যুপ।
Comments
Post a Comment