দশটি ভিন্ন স্বাদের মিল্কশেক রেসিপি
দশটি ভিন্ন স্বাদের মিল্কশেক রেসিপি
>২৫০ গ্রাম তরল দুধ
>৮/ ১০ কাঠ বাদাম
>২ চা চামচ চিনি
প্রণালি
বাদাম আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার বাদামের খোসা ছাড়িয়ে বেলেন্ড করে নিতে হবে। হাড়িতে দুধ গরম করে কিছু সময় জ্বাল দিব। চিনি দিব, বাদাম বাটা দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিব। ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে এক ঘণ্টা রেখে দিব। পরে পছন্দ মতো গ্লাসে পরিবেশন করবো।
>২ কাপ তরমুজের টুকরো।
>২ চা চামচ চিনি।
>২ কাপ তরল দুধ।
>1/2 কাপ- ডানো ক্রিম।
>কয়েক টুকরো-বরফ।
প্রণালি
প্রথমে তরমুজের লাল অংশ টুকরো করে কেটে নিতে হবে। এরপর বীচিগুলো ছাড়িয়ে নিতে হবে। এরপর ব্লেনডারে চিনি, তরমুজ ও দুধ ব্লেনডিং করে নিতে হবে। সবশেষে ক্রিম ও বরফের টুকরো দিয়ে ব্লেনডিং করে সারভিং গ্লাসে ঢেলে পরিবেশন করতে হবে ভীষণ মজার তরমুজের মিল্কশেক। ধন্যবাদ।
>১ কাপ ঠান্ডা দুধ
>৪-৫টি পেস্তা
>১চিমটি এলাচ গুঁড়ো
>৪-৫টি কাজু
>৬-৭টি কিসমিস
>১/২কাপ আমুল গুঁড়ো দুধ
>৩-৪কুচি বরফ
>২ টেবিল চামচ চিনি
>১ ফোঁটা গ্রীন ফুড কালার
প্রণালি
হালকা গরম জলে কাজু, কিসমিস, পেস্তা ভিজিয়ে রাখতে হবে ৩০মিনিট। এরপর মিক্সার এ কাজু, কিসমিস, পেস্তা, এলাচ গুঁড়ো, চিনি দিয়ে ভালো ভাবে পিষে নিতে হবে। এরপর ঠান্ডা দুধ, গুঁড়ো দুধ, ফুড কালার ও বরফ কুচি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করেছি শেক তৈরী করে নিতে হবে। গ্লাসে ঢেলে ওপর দিয়ে ড্রাই ফ্রুটস বা বরফ দিয়ে
পরিবেশন করুন
>১২টা ওরিও বিস্কিট
> ১চা চামচ চিনি
>২কাপ দুধ ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রাখা
>৪টি মিল্ক চকলেট কিউব
>৪চা চামচ চকলেট সিরাপ
>৪কিউব বরফ
>৪স্কুপ ভ্যানিলা আইসক্রিম
>২টি চেরি ছোট ছোট টুকরো করে নেওয়া
প্রণালি
একটা মিক্সির জারে চিল্ড দুধ, চিনি, চকলেট কিউব, ১০ টি অরিও বিস্কিট, বরফ, ২চামচ চকলেট সিরাপ দিয়ে ভালো ভাবে ব্লেন্ড করে নিতে হবে। এবার দুটি কাঁচের গ্লাস নিয়ে তাতে ২চামচ চকলেট সিরাপ নিয়ে ভালোভাবে গ্লাসের ভিতর দিকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিয়েছি। এবার গ্লাস এর মধ্যে ব্লেন্ড করে রাখা মিল্ক শেক ঢেলে উপর থেকে দু স্কুপ করে ভ্যানিলা আইসক্রিম দিয়ে, টুকরো করে রাখা চেরী ও বিস্কিট দিয়ে সাজিয়ে নিলেই রেডি অরীও শেক উইথ আইসক্রিম।
>১ কাপ ভ্যানিলা আইসক্রিম
>২কাপ ঠান্ডা দুধ
>১চা চামচ কেশর
>১টেবিল চামচ চিনি গুঁড়ো
প্রণালি
প্রথমে একটু গরম দুধে কেশর মিশিয়ে ঠান্ডা দুধে মিশিয়ে নিয়ে ২-৩মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে। এরপর মিক্সারে আইসক্রিম, পাউডার চিনি, কেশর মেশানো দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢেলে ওপর দিয়ে কেশর দিয়ে পরিবেশন করুন। ইচ্ছে হলে বরফ কুচিও দিতে পারেন।
>১/২ কাপ ড্রাগন ফল টুকরো
>১ কাপ তরল দুধ
>১ টেবিল চামচ চিনি
প্রণালি
একটা মিক্সার জারে ড্রাগন ফল, দুধ, চিনি, দিয়ে ব্ল্যন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে ড্রাগন ফলের মিল্কশেক
>১/২ কেজি দুধ
>২ টে চামচ মধু
> ক্রাশ করা কিছু ড্রাই ফ্রুটস
>৫০ গ্রাম ড্রাই ফ্রুটস (ওয়ালনাট, পেস্তা, কাঠবাদাম, খেজুর)
> প্রয়োজনীয় ফুড কালার
> চেরিফল
> ড্রাই ব্ল্যাক কিসমিস
প্রণালি
প্রথমে দুধ জাল দিয়ে ঘনকরে নিতে হবে। এবারে ড্রাইফ্রুটস গুলো ১০ মিনিট এর জন্য ডুবো পানিতে ভিজিয়ে রাখতে হবে।
এবারে ব্লেন্ডার জগে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটস গুলো, ২টে চামচ মধু ও ১/২কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে আবারো ১/২কাপ দুধ দিয়ে ব্লেন্ড করে নিতে হবে, দুধ যদি বেশি লাগে নেয়া যাবে। সবশেষে ব্লেন্ড হয়ে গেলে গ্লাসে ঢালার আগে গ্লাসে ফুড কালার দিয়ে পছন্দ মতো একটু ডিজাইন করে মিল্ক সেক ঢেলে দিন। এবং ড্রাই ব্ল্যাক কিসমিস ও ক্রাশ বাদাম ছড়িয়ে চেড়ি দিয়ে পরিবেশন করুন অত্যন্ত
স্বাস্থ্যসম্মত এই পানিয় ড্রাইফ্রুট মিল্কসেক।
>৮-১০ টি খেজুর
>২ কাপ ঠান্ডা দুধ
>২ চা চামচ চিনি
প্রণালি
একটি ব্লেন্ডারে প্রথমে খেজুরগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে দুধ এবং চিনি দিয়ে দিতে হবে। এরপরে ভাল করে সবগুলো উপাদান ১০ থেকে ১৩ মিনিট ব্লেন্ড করে নিতে হবে, ব্লেন্ড করা হয়ে গেলে একটি গ্লাসে পরিবেশন করুন মজাদার খেজুরের মিল্কশেক।
>১টা পাকা আম
>১ টা কলা
>১ কাপ জ্বাল দেওয়া দুধ
>১ চা চামচ চিনি
>১/২ চা চামচ বিট নুন
১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
প্রণালি
পাকা আমের খোসা ছাড়িয়ে তার ভেতরের পুরো পাল্পটা বের করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে এবারে ওর মধ্যে কলাটা খোসা ছাড়িয়ে দিয়ে এবং চিনি মিশিয়ে আবারও পেস্ট বানিয়ে নিতে হবে, এবারে মিক্সার গ্রাইন্ডারে অর্ধেক টা দুধ দিয়ে ভালো ভাবে আবার ঘুরিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নিতে হবে। এবারে বাকি দুধ টা ঢেলে মিশিয়ে নিতে হবে এবং গোলমরিচ গুঁড়ো ও বিট নুন মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ম্যাঙ্গো ব্যানানা মিল্কশেক
>২ কাপ লিকুইড দুধ
>২ টেবিল চামচ চকলেট সিরাপ
>৫ টি চকলেট কুকিজ
>৩ টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম
> চেরি
>৪/৫ টি চকলেট কুকিজ
প্রণালি
লিকুইড দুধ জাল করে নরমাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব, তারপর ব্লেন্ডারের জগে চকলেট সিরাপ, চকলেট কুকিজ, চকলেট সিরাপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে সব এক সাথে ব্লেন্ড করে নিব। এখন গ্লাসে মিল্ক শেক টা ঢেলে নিব তারপর উপরে ভ্যানিলা আইসক্রিম, চেরি চকলেট কুকিজ, চকলেট সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করবো।
Comments
Post a Comment