প্যাকেটের মশলা যে অনেক এক্সপেন্সিভ
এটা নিয়ে গতকাল আপনাদের সাথে আলাপ করছিলাম। অনেকে ঘরে মশলা বানানোর রেসিপি চেয়েছিলেন। আজকে আপনাদের সাথে আমার নিজের হাতে বানানো বিরিয়ানি মশলার রেসিপি শেয়ার করব। চাইলে এটাকে মাংসের মশলা হিসাবেও ব্যবহার করতে পারবেন। একদম প্রিসাইসলি মেপে মেপে আজকে মশলার প্রোপরশন ডকুমেন্ট করেছি। ছবিতে দেখতে পাচ্ছেন। এই মশলা দিয়ে মাটন বিরিয়ানি রান্না করেছিলাম একটু আগে। শান মশলার চেয়ে কোনো অংশে কম নয়। বরং এটা আরো বেশি স্বাস্থ্যসম্মত। কারণ কোনো প্রকার প্রিজারভেটিভ দেওয়া হয় নেই।
উপকরণ
১. কালো গোলমরিচ ৪ গ্রাম
২. সাদা গোলমরিচ ২ গ্রাম
৩. শাহী জিরা ১.৫ গ্রাম
৪. কালো সরিষা ১ গ্রাম
৫. হলুদ সরিষা ০.৫ গ্রাম
৬. আস্ত ধনিয়া ৬ গ্রাম
৭. আস্ত জিরা ৬ গ্রাম
৮. তেজপাতা ০.৩ গ্রাম (১ টা মাঝারি পাতা)
৯. সাদা এলাচ ১ গ্রাম (৫ টা এলাচের গোটা)
১০. দারুচিনি ১ গ্রাম
১১. স্টার অ্যানিস ১ গ্রাম (১ টা ফুল)
১২. কালো এলাচ ১ গ্রাম (১ টা গোটা)
১৩. অল স্পাইস ১ গ্রাম (৫ টা গোটা)
১৪. আস্ত শুকনো লাল মরিচ ১ গ্রাম (২ টা মরিচ)
১৫. অনিয়ন পাউডার ৮ গ্রাম
১৬. জিঞ্জার পাউডার ২.৫ গ্রাম
১৭. গার্লিক পাউডার ২.৫ গ্রাম
১৮. কাশ্মিরী লাল মরিচের গুঁড়া ৫ গ্রাম
১৯. হলুদের গুঁড়া ২ গ্রাম
২০. টেস্টিং সল্ট ২ গ্রাম
২১. জয়ত্রী ০.৩ গ্রাম
২২. জয়ফল ০.৪ গ্রাম
-------------------------------------------
মোট ৫০ গ্রাম
অনিয়ন পাউডার, জিঞ্জার পাউডার, গার্লিক পাউডার, কাশ্মিরী লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও টেস্টিং সল্ট ছাড়া বাকি আস্ত মশলাগুলো হালকা আঁচে ভেজে নিয়ে গুঁড়া করে বাকি মশলাগুলোর সাথে মিশিয়ে নিন।
১ কেজি চাল ও ১ কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে চাইলে সম্পূর্ণ ৫০ গ্রাম মশলা ব্যবহার করুন।
যদি ৬০০ গ্রাম চাল ও ১ কেজি মাংস দিয়ে বিরিয়ানি রান্না করতে চাইলে সম্পূর্ণ ৩৫ গ্রাম মশলা ব্যবহার করুন।
যদি ১ কেজি মাংস রান্না করতে চান তাহলে ২৫ গ্রাম মশলা ব্যবহার করুন।
Comments
Post a Comment