পাকিস্তানের ভাইরাল চিকেন স্যুপ

 

💥পাকিস্তানের ভাইরাল চিকেন স্যুপ 💥🍂
📌প্রস্তুত প্রনালী
✅একটা কাচাঁ মরিচ পাতলা স্লাইস করে কেটে ১ টে চামচ ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখুন‼️
🍀১.প্যানে ৩ কাপ পানি, চিকেন ব্রেস্ট পিস (১পার্ট), দারুচিনি ছোট ২ টা, এলাচি ২ টা, ২ টা লং, ১/২ চা চামচ গোলমরিচ, ১ টা তেজপাতা, ২ টা ছোট পিঁয়াজ (৪ ভাগ করে), ১/২ চা চামচ লবণ দিয়ে চুলা জ্বালিয়ে চিকেন সেদ্ধ করে নিন।
🍀২. চিকেন সেদ্ধ হলে পানি থেকে উঠিয়ে ঠান্ডা হবার জন্য রাখুন। ঠান্ডা হলে ঝুরি করে নিন।
🍀৩. চিকেন সেদ্ধ হওয়া পানি ছেকে রাখুন।
🍀৪. প্যানে ১ টে চামচ তেল দিয়ে গরম করে নিয়ে ১ চা চামচ কুচি করা আদা দিয়ে কিছুটা বাদামী করে ভেজে নিন। এরপর ঝুরি করা চিকেন দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।।
🍀৫ ভাজা হলে চিকেন সেদ্ধ হওয়া পানি আর সাথে আরও ১.৫ কাপ পানি দিন। এরপর স্বাদমতো লবণ, ১ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া, ৩ টে চামচ হট সস, ২ টে চামচ সয়াসস, ফ্রেশ লেবুর পাতা ৩/৪ টা দিয়ে জ্বাল করুন
🍀৬. ১/২ কাপ পানিতে ১.৫ টে চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে স্যুপে দিয়ে অনবরত নাড়তে থাকুন ১/২ টা বলক আসা পর্যন্ত।।
🍀৭. ১ টা ডিম ভালো করে ফেটে নিয়ে স্যুপে দিন অর্ধেক পরিমাণ।।
🍀৮. কিছুক্ষণ জ্বাল হবার পর কিছুটা ভারী হলে নামিয়ে নিন।।
💥পরিবেশন💥
🌿বাটিতে স্যুপ দিয়ে সেদ্ধ ডিম পাতলা স্লাইস করে কেটে স্যুপের উপরে দিয়ে দিন। এরপর টমেটো সস দিয়ে, ভিনেগারে ভেজানো কাঁচা মরিচ দিয়ে পরিবেশন করুন‼️
‼️🍂রেসিপি ভিডিও দেখতে পেজ ভিজিট করুন ‼️🍂

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম