গ্রিলড চিকেন লেটুস সালাদ

 

🟩 লো ক্যালোরি ফ্রুট সালাদ
উপকরনঃ
আপেল ২টি
তরমুজ ৩০ গ্রাম
আঙ্গুর ৩০ গ্রাম
আনারস ৩০ গ্রাম
পুদিনা পাতা ৫-৬টি
কনডেন্সড মিল্ক ২ চা চামচ
চাট মসলা ৩ আঙুলের ১ চিমটি
বিট লবণ ৩ আঙুলের ১ চিমটি
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
আপেল, তরমুজ, আনারস সমান কিউব করে কেটে নিতে হবে। তারপর সাথে দিতে হবে আংগুর। তারপর একে একে কনডেন্সড মিল্ক, চাট মসলা, বিট লবণ, লবণ দিয়ে মিশিয়ে সবশেষে পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন।
🟩 গ্রিলড চিকেন লেটুস সালাদ
উপকরণঃ
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস ১টি
লেটুস পাতা ৪-৫টি
লাল ক্যাপসিকাম ৮০ গ্রাম
চিকন করে কাটা শসা ১টি
পেঁয়াজ কুচি ১/২টি
মেয়নিজ ১/২ টেবিল চামচ
চিলি ফ্লেক্স ১/২ চা চামচ
মধু ১ চা চামচ
লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালীঃ
গ্রিলড চিকেন ব্রেস্ট পিস নিয়ে কিউব করে কেটে নিতে হবে। তারপর একে একে লেটুস পাতা, ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ কুচি দিতে হবে। মেয়নিজ, চিলি ফ্লেক্স, মধু এবং লবণ দিয়ে একত্রে মিশিয়ে দিলেই হয়ে গেল গ্রিলড চিকেন লেটুস সালাদ।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম