১০ ধরনের📌 "নিরামিষ পদ" সবজি রেসিপি

 

🍀❤️📌__রইলো ১০ ধরনের📌 "নিরামিষ পদ" সবজি রেসিপি📌 যারা নিরামিষ ভোজী ও যারা নিরামিষ দিনে কি নারামিষ পদ রান্না করবেন তাদের সুবিদার জন্য নিয়ে এলাম এই ১০ ধরনের নিরামিষ পদ সবজি রেসিপি____আসুন তাহলে জেনে নিন কিভাবে বানাবেন __❤️🍀👇👇👇👇👇👇
১)🍀❤️👉 কুমড়ো ও পাঁচমিশালি সবজি দিয়ে নিরামিষ পুই শাক___
👉উপকরণ____
১ আঁটি পুঁই শাক
১ টি আলু
২০০ গ্রাম মিষ্টি কুমড়ো
৪-৫ টি কচু
২-৩ টি পটল
৭-৮ টি কাঁঠাল বীজ
১০-১২ টি বিউলির ডালের বড়ি
১/২ চা চামচ পাঁচ ফোড়ন
১ টি তেজপাতা
১/২ চা চামচ আদা বাটা
২ টেবিল চামচ সর্ষে বাটা
১ টেবিল চামচ জিরে গুঁড়ো
১.৫ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
২ টেবিল চামচ চিনি
স্বাদ অনুযায়ী লবণ
৪ টেবিল চামচ সর্ষের তেল
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉প্রথমে শাক,আলু,কাঁঠাল বীজ,কচু একটু লবণ হলুদ দিয়ে অর্ধেক সিদ্ধ করে নিন।চাইলে প্রেসার কুকার ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন পুরোপুরি সিদ্ধ যেন না হয়।
👉কড়াইতে তেল গরম করে প্রথমে বড়ি গুলো ভেজে তুলে রাখুন।তারপর তেলের মধ্যে তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে কুমড়ো,পটল দিন।
👉কুমড়ো, পটল একটু ভাজা ভাজা হলে আধসিদ্ধ করে রাখা বাকি সবজি ও শাক একটু ভাজা ভাজা করে নিন।তারপর আদা বাটা,লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,জিরে গুঁড়ো,লবণ দিয়ে সবকিছু একসাথে কিছুক্ষণ কষান।
👉সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে আন্দাজ মত জল দিন যাতে সমস্ত সবজি সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়।
👉সবকিছু ভালো ভাবে সিদ্ধ হয়ে গেলে চিনি দিন।ভালো করে মিশিয়ে একটু শুকনো শুকনো করে নামিয়ে নিন আর গরম ভাতের সঙ্গে প্রথম পাতে পরিবেশন করুন।
২)🍀❤️👉আলু ও বড়ি দিয়ে নিরামিষ এচরের ডালনা___
👉উপকরণ____
১ টা ছোট সাইজের এঁচোড় /৫০০ গ্রাম
১ কাপ বড়ি
১ ইঞ্চি আদা
১ টেবিল চামচ জিরে গুঁড়ো
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
১ চা চামচ গোটা মৌরি
১/২ চা চামচ চিনি
স্বাদ মত নুন
পরিমান মত জল
প্রয়োজন মত সাদা তেল
১ টেবিল চামচ ঘি
১/২ চা চামচ গোটা জিরে
২ টো তেসপাতা
১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
২ টো এলাচ থেঁতো করা
১ টুকরো দারচিনি
১ মুঠো কিসমিস
২ টো আলু
১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো
১০/১২ টা কাঁচালঙ্কা
১ টা বড় সাইজের টমেটো
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉প্রথমে এঁচোড় কেটে নিতে হবে তারপর ধুয়ে নুন ও হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আলু গুলি খুসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে।
👉আদা, কাঁচা লঙ্কা,টমেটো ও মৌরি একসাথে পেস্ট করে নিতে হবে।এবার গ্যাস এ কড়াই বসিয়ে তেল দিতে হবে তেল গরম হলে বড়ি গুলি নুন, হলুদ দিয়ে লালচে করে ভেজে তুলে নিতে হবে তারপর আলু গুলি দিয়ে নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিতে হবে।
👉এবার এঁচোড় গুলি দিয়ে নুন ও হলুদ দিয়ে হালকা ভেজে নামিয়ে নিতে হবে। তারপর কড়াইতে আরও একটু তেল দিয়ে তেসপাতা,এলাচ,দারচিনি ও গোটা জিরে পোড়ন দিয়ে পেস্ট করা মসলা,জিরে গুঁড়ো,ধনে গুঁড়ো,নুন,হলুদ,চিনি ও লঙ্কার গুঁড়ো দিয়ে মিক্স করে ২ মিনিট মসলাটা কষিয়ে ভাজা আলু ও এঁচোড় গুলি দিয়ে একসাথে কষিয়ে প্রয়োজন মত গরম জল দিয়ে দিতে হবে।
👉 এবারে ঝোল ফুটে থক থকে হয়ে এলে ভেজে রাখা বড়ি,ঘি,কিসমিস ও গরম মসলা দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে গ্যাস অফ করে কিছুখন স্টেণ্ডিং টাইম দিতে হবে তারপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
৩)🍀❤️👉নিরামিষ পনির আলুর ডালনা____
👉উপকরণ____
৩০০গ্ৰাম পনির
২টো বড় আলু
১টা বড় টমেটো
১/২ কাপ মটরশুঁটি
২টেবিল চামচ দই
২ টো তেজপাতা
৪ টে কাঁচা লঙ্কা
১ টুকরো আদা
১/২ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১/৪চা চামচ হলুদ গুঁড়ো
১/৪চা চামচ গরম মশলা গুঁড়ো
১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
স্বাদ মত নুন
১/২ চা চামচ চিনি
১ চা চামচ ঘি
১/২ চা চামচ সাদা তেল
পরিমাণ মত গোটা গরম মশলা
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉প্রথমে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে।
👉কড়ায়ে তেল গরম করে তাতে প্রথমে আলু গুলো ভেজে নিয়ে তুলে রাখতে হবে।আর পনির গুলো তে সামান্য হলুদ, লাল লঙ্কা গুঁড়ো, নুন মাখিয়ে হালকা করে ভেজে নিয়ে তুলে রাখতে হবে।
👉কড়ায়তে গোটা গরম মশলা, তেজপাতা ফোরন দিয়ে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট টা দিয়ে একটু কষিয়ে নিতে হবে।
👉একটা বাটিতে দই টা ভালো ভাবে ফেটিয়ে নিয়ে তাতে হলুদ, লাল লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো,জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিতে হবে। ভালো ভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু, মটরশুটি টা দিয়ে ভালোভাবে নাড়তে হবে।
👉স্বাদ মতো নুন, চিনি দিয়ে প্রয়োজন মতো গরম জল দিয়ে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে পনির গুলো দিয়ে আলু গুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।সেদ্ধ হয়ে গেলে ঘি,গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তারপর ইচ্ছে মতো সাজিয়ে পরিবেশন করতে হবে পনির আলুর ডালনা। ভীষণ ভালো হয় খেতে। এবারে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
৪)🍀❤️👉 আলু ও সজনে ডাটার নিরামিষ তরকারি____
👉উপকরণ____
১৫০ গ্রাম সজনে ডাঁটা
২ টি আলু
১ টি টম্যাটো বাটা
১ টেবিল চামচ গোটা জিরে
১ টেবিল চামচ সর্ষে
১ " আদার টুকরো
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ চা চামচ হলুদ গুঁড়ো
স্বাদ অনুযায়ী লবণ
১/২ চা চামচ চিনি
১/৪ চা চামচ কালোজিরা
২ টেবিল চামচ তেল
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉সজনে ডাঁটা আঁশ ছাড়িয়ে ৩ ইঞ্চি লম্বা টুকরো করে কেটে নিন।আলু গুলো ও খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন।আদা,জিরে,সর্ষে একসঙ্গে বেটে নিন।
👉কড়াইতে তেল গরম করে প্রথমে কালো জিরে ফোড়ন দিন।তারপর সজনে ডাঁটা আর আলু দিয়ে ভালো করে ভেজে নিন।
👉ডাঁটা আলু ভালো করে ভাজা হলে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে আদা,জিরে,সর্ষে বাটা আর টম্যাটো বাটা দিয়ে একটু কষিয়ে নিন।
👉তারপর লঙ্কা গুঁড়ো,হলুদ গুঁড়ো,লবণ, চিনি দিয়ে সবকিছু একসাথে বেশ কিছুক্ষন কষিয়ে পরিমাণ মত জল ঢেলে দিন।
👉ঢাকা দিয়ে অল্প আঁচে রান্না করুন যতক্ষণ না আলু,ডাঁটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়।নামানোর আগে কয়েকটা আলুর টুকরো একটু ঘেঁটে দিয়ে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
৫)🍀❤️👉নিরামিষ কচু শাক ঘন্ট___
👉উপকরণ____
৫০০ গ্রাম কচুশাক
১কাপ নারকেল কোরা
১কাপ সিদ্ধ ছোলা
১চা চামচ আদা বাটা
১চা চামচ মৌরি বাটা
১চা চামচ ধনে গুঁড়ো
৪টে চেরা কাচা লঙ্কা
১চা চামচ লঙ্কার গুঁড়ো
১চা চামচ তেঁতুলের কাঁথ
২চা চামচ চিনি
৩চা চামচ সর্ষের তেল
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉প্রথমে কচু শাক ধুয়ে জল ঝরিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে।
👉 এবারে কড়াই গ্যাসের চুলায় বসিয়ে পাঁচফোড়ন ওশুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিতে হবে।
👉এরপর আদাবাটা, মৌরিবাটা, ধনেগুড়ো,লঙ্কা গুঁড়ো,চেরা লঙ্কা, নারকেল কোরা,সিদ্ধ ছোলা ওলবন হলুদ একসঙ্গে কষাতে হবে।
👉কষানো মশলার মধ্যে সিদ্ধ কচু শাক,চিনি ওতেতুলের কাদ দিয়ে নেড়ে নেড়ে শুকাতে হবে।
👉ভালো ভাবে জল শুকিয়েয়ে গেলে গ্যাস বন্ধ করে সার্ভিং ডিসে ঢেলে পরিবেশন করুন গরম ভাতের সাথে।
৬)🍀❤️👉নিরামিষ কচুর ডালনা___
👉উপকরণ____
৫০০ গ্ৰাম কচু
১/২ চা চামচ গোটা জিরে
১/২ চা চামচ জোয়ান
১টি শুকনো লঙ্কা
১/৪ চা চামচ হিং
১ টি টমেটো কুচি
১ চা চামচ ধনে গুঁড়ো
১/২ চা চামচ জিরে গুঁড়ো
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
২ টেবিল চামচ ফেটানো টক দই
১ চা চামচ গরম মশলার গুঁড়ো
পরিমাণ অনুযায়ী ধনেপাতা কুচি
পরিমাণ অনুযায়ী সর্ষের তেল
স্বাদ অনুযায়ী নুন
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉প্রথমে কচু খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়ে অল্প সিদ্ধ করে জল ঝড়িয়ে নিতে হবে।
👉এবার একটি পাত্রে ফেটানো টক দই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে।
👉এরপর কড়াতে তেল গরম করে শুকনো লঙ্কা, হিং, জিরে ও জোয়ান ফোড়ন দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর গুঁড়ো মশলা মিশ্রিত টক দই দিয়ে কষিয়ে নিতে হবে।এবার কষানো মশলা থেকে তেল ছেড়ে আসলে ভাপানো কচুগুলি দিয়ে কষে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম জল ও স্বাদমতো নুন দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে।
👉এরপর ঢাকা খুলে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি দিয়ে কয়েক সেকেন্ড ফুটিয়ে নামিয়ে নিতে হবে।এবার নিরামিষ কচুর ডালনা, গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
৭)🍀❤️👉মুগের ডাল দিয়ে ঝিঙের নিরামিষ ঘন্ট____
👉উপকরণ_____
৪টে মাঝারি ঝিঙে
১টা আলু
১ কাপ মুগ ডাল
১টেবিল চামচ আদা কোরানো
১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
৪টে লঙ্কা
১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
১/২চা চামচ ধনে গুঁড়ো
১/২চা চামচ জিরে গুঁড়ো
১চা চামচ+৪টে+ ১টুকরো মশলা - ১চামচধনে,জিরে, এলাচ,দারচিনি ভেজে গুঁড়ো করা
১ চা চামচ ঘি
স্বাদ মত নুন ও চিনি
১/২চা চামচ হলুদ গুঁড়ো
১/২চা চামচ+২ +২টো পাঁচফোড়ন, তেজপাতা ও শুখনো লঙ্কা ফোঁড়ন
৩-৪চা চামচ সর্ষের তেল
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉প্রথমে ঝিঙে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে। আলুও খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিতে হবে।মুগ ডাল মিনিট ১৫ ভিজিয়ে নিয়ে ধুয়ে জল ঝড়িয়ে নিতে হবে।
👉এবার কড়াইয়ে তেল গরম করে আলু ১/২চামচ নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নিন।
এবার ঐ তেলে পাচঁফোড়ন,লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে ডাল,হলুদ দিয়ে ভাজতে হবে,২-৩ মিনিট ভাজা হলে ঝিঙে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পরিমান মতো নুন,হলুদ দিয়ে ও ঢাকা দিয়ে অল্প আচে রান্না করতে হবে।
👉মাঝে মাঝে ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে।এবার জিরে ও ধনেগুড়ো, লঙ্কা গুড়ো, কাশ্মীরী লঙ্কা গুড়ো,গ্ৰেটেড আদা দিয়ে ভালো করে কযিয়ে নিয়ে ও ভাজা আলু দিয়ে একটু বেশি করে গরম জল দিয়ে ফুটতে দিতে হবে, চিনি দিতে হবে।
👉এবার সবজি ও ডাল সেদ্ধ হয়ে গেলে ও বেশ শুখনো মতো হলে ঘি ও ভাজা মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
এই তরকারি রুটি, লুচি ও পরোটার সঙ্গে পরিবেশন করুন।
৮)🍀❤️👉নিরামিষ পনির সবজি___
👉উপকরণ____
২০০ পনির
১টা টুকরো করা ব্রকলি
১/২ টুকরো ফুলকপি
১টা টুকরো কেপসিকাম
৪টে টুকরো করা গাজর
২টো টুকরো করা আলু
১টা টুকরো করা টমেটো
৫টেবিল চামচ আদা, কাঁচা লঙ্কা, জিরা বাটা
২চা চামচ হলুদ গুঁড়ো
২টো তেজপাতা
১/২চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
১/২কাপ সাদা তেল
১চা চামচ গরম মশলা
স্বাদ মত লবণ ও চিনি
🍀❤️👉প্রস্তুত প্রণালী___
👉একটা পাত্রে তেল গরম করে তাতে তেজপাতা ফোরন দিতে হবে।
👉এবার সব লবণ, হলুদ ও চিনি দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে।
👉এবার পনির লবণ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সবজির সাথে ভালো করে ভেজে নিতে হবে।
👉এবার মশলা দিয়ে ও প্রয়োজনে লবণ দিয়ে ও ভালো করে কষিয়ে নিতে হবে।
এবার ১কাপ জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে।
👉জল টেনে এলে গরমশলা দিয়ে নেড়ে নামিয়ে নিলেই তৈরি নিরামিষ সবজি পনির।
এবার একটা পাত্রে সাজিয়ে পরিবেশনের জন্য তৈরি নিরামিষ সবজি পনির
৯)🍀❤️👉আলু বেগুন দিয়ে নিরামিষ মোচার ঘন্ট____
👉উপকরণ____
১ টি মোচা
১ টি আলু
১ টি বেগুন
৩ টেবিল চামচ জিরা বাটা
২ টেবিল চামচ আদা বাটা
২ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
২ টেবিল চামচ গরম মসলা বাটা
২-৩ টেবিল চামচ ঘি
স্বাদ মত নুন
১ চা চামচ হলুদ গুঁড়ো
৩-৪ টেবিল চামচ সর্ষের তেল
ফোঁড়নের জন্য
১ চা চামচ গোটা জিরে
২ টি শুকনো লঙ্কা
২-৩ টি তেজপাতা টুকরো করা
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉আগে থেকেই মোচ কুচি করে কেটে জলে ভিজিয়ে রাখুন।আলু ও বেগুন কেটে নিতে হবে। এবার মোচ সিদ্ধ করে নিন ও জল ঝরিয়ে নিন।
👉তারপর কড়াই এ তেল গরম করে ফোঁড়ন দিয়ে আলু বেগুন দিয়ে ভাজতে হবে ২/৩ মিনিট পর সব বাটা মসলা ও নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে মিডিয়াম হিটে ২/৩ মিনিট তারপর সিদ্ধ করা মোচা দিয়ে কষিয়ে পরিমাণমতো জল দিয়ে দিন ও একটু ফুটতে সময় দিন ৫/৬ মিনিট।
👉সময়ের শেষে বেশ মাখামাখা হলে ঘি গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিন ও গরম গরম পরিবেশন করুন।
১০)🍀❤️👉নিরামিষ কচুর লতি____
👉উপকরণ____
৫০০ গ্রাম কচুর লতি
৩ টেবিল চামচ সর্ষের তেল
স্বাদ অনুযায়ী নুন
স্বাদ মত চিনি
৩ টেবিল চামচ সাদা সর্ষে
স্বাদ মত কাঁচা লঙ্কা
১/২ চা চামচ কালো জিরে
১ টা শুকনো লঙ্কা
🍀❤️👉প্রস্তুত প্রণালী____
👉কচুর লতি ভালো করে পরিস্কার করতে হবে একটু লম্বা করে কাটতে হবে ভালো করে ধুয়ে নুন জলে ভাপিযে নিতে হবে।
👉এবারে একটা কড়াই গ্যাসের চুলায় বসিয়ে সর্ষের তেল দিয়ে, তেল গরম হবার পর কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিন। তারপর ভাপানো কচুর লতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা রান্না করুন।
👉 এবারে কিছু সময় হবার পর কচুর লতি নরম হবার পর নুন, হলুদ, চিনি দিয়ে আবারও সবকিছু কিছু সময় নাড়াচাড়া করার পর (সাদা সর্ষের সাথে কাচা লঙ্কা একসাথে শিলে বেটে নেওয়া) সর্ষে বাটা দিয়ে আরো কিছু সময় রান্না করে নিন। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে বেশ মাখো মাখো হবার পর একটি পাত্রে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার মতামত।❤️🙏
এই রখম #ইউনিক রেসিপি টিপস পেতে হলে আমার পেজে জিভে জল আনা রেসিপি ফলো দিয়ে পাশে থাকবেন।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম