৫ টি চাইনিজ রেসিপি

 

♥️🌹রেস্টুরেন্টের খাবার ঘরেই বানিয়ে ফেলুন❤এক সাথে । 👇👇👇👇
1)♥️👇চাইনিজ মিক্সড ভেজিটেবলরেসিপি⚘👇♥️👇
👇♥️⚘উপকরণ:
কাচা পেপে পাতলা করে কাটা - ১ কাপ
ক্যাপসিকাম - ১টি (কুচি/ চৌকো করে কাটা) ঐচ্ছিক
গাজর - ১টি (কুচি করে কাটা)
মাশরুম - ৫-৬টি (কাটা) ঐচ্ছিক
বাঁধাকপি - ১০০ গ্রাম (কুচি করে কাটা)
ফুলকপি, বরবটি ইত্যাদি সিজনাল সবজি দেয়া যায়।
রসুন - ৩-৪টি (কুচি করা)
আদা - ১ ইঞ্চি (কুচি করা)
সয়া সস - ২ টেবিল চামচ
চিলি সস - ১ টেবিল চামচ (ঐচ্ছিক)
ভিনিগার - ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার - ১ টেবিল চামচ
তেল - ২ টেবিল চামচ
লবণ - পরিমাণমতো
মুরগির বুকের মাংস - চিকন করে কাটা -১ কাপ (ঐচ্ছিক)
গোল মরিচ গুড়ো - ১ চা চামচ
কাচা মরিচ -৩-৪ টি
পানি - ১/২ কাপ
👇♥️প্রণালী:
একটি প্যানে ২ টেবিল চামচ তেল গরম করুন।
তাতে আদা এবং রসুন যোগ করে ১-২ মিনিট ভাজুন।
এরপর সমস্ত শাকসবজি (গাজর, ক্যাপসিকাম, পেপে, বাঁধাকপি, মাশরুম) একসাথে দিয়ে ভালো করে নেড়ে নিন।
সবজি সেদ্ধ না হয়ে নরম হয়ে আসা পর্যন্ত ৫-৭ মিনিট রান্না করুন। চাইলে এখানে চিকেন দেয়া যেতে পারে।
তারপর সয়া সস, চিলি সস, ভিনিগার এবং গোল মরিচ গুড়ো যোগ করুন। ভালভাবে মিশিয়ে নিন।
একটি ছোট বাটিতে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সঙ্গে ১/২ কাপ জল মিশিয়ে পাতলা পেস্ট তৈরি করুন।
এই মিশ্রণটি প্যানে ঢেলে দিয়ে ভালভাবে মেশান এবং আধা মিনিট অপেক্ষা করুন, যাতে সসটা ঘন হয়ে আসে।
সব কিছু ভালোভাবে মিশে গেলে, চাইনিজ মিক্সড ভেজিটেবল প্রস্তুত।
গরম গরম পরিবেশন করুন।
2)♥️👇চিলি মটন রেসিপি♥️👇
👇♥️উপকরণ:
মটন _৩০০ গ্রাম
পেঁয়াজ (কুচি করা অথিবা ভাজে খোলা) – ১টি
রসুন (কুচি করা) – ৪-৫ কোয়া
আদা (কুচি করা) – ১ চা চামচ
ক্যাপসিকাম (কুচি করা) – ১টি
টমেটো কুচি – ১টি
কাঁচা মরিচ (কাটা) – ২টি
সয়া সস – ২ টেবিল চামচ
চিলি সস – ২ টেবিল চামচ
শুকনো লঙ্কা কুচি – ২ টা
সাদা ভিনেগার – ১ টেবিল চামচ
চিনি– ১ চা চামচ
কর্ন ফ্লাওয়ার– ১ টেবিল চামচ (মাংস কোট করার জন্য)
তেল – ভাজার জন্য
লবণ – স্বাদ অনুযায়ী
গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
♥️👇প্রস্তুত প্রণালী:
▪️মাংস প্রস্তুত করা:
মটন কে ছোট ছোট স্ট্রিপসে কেটে নিন। তারপর মাংসের উপর কর্নফ্লাওয়ার ছড়িয়ে ভালোভাবে মেখে নিন।
▪️মাংস ভাজা:
একটি প্যানে তেল গরম করে মাংস গুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। ভাজা হলে মাংস আলাদা করে রাখুন।
▪️সস তৈরী করা:
একই প্যানে তেল গরম করুন। তাতে পেঁয়াজ, রসুন এবং আদা দিয়ে হালকা সোনালী রঙ হওয়া পর্যন্ত ভেজে নিন।
এরপর ক্যাপসিকাম এবং টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করুন। ২-৩ মিনিট নাড়ানোর পর, কাঁচা লঙ্কা, সয়া সস, চিলি সস, কাঁচামরিচ, শুক্নো মরিচ , চিনি, এবং লবণ যোগ করুন।
সব কিছু ভালোভাবে মিশিয়ে কিছু সময় রান্না করুন।
▪️মাংস মিশানো:
ভাজা মাংস প্যানে যোগ করুন এবং ভালোভাবে মেশান। পরিমাণমতো জল দিয়ে ৫-৭ মিনিট রান্না করুন যাতে সসটি ভালোভাবে মাংসে মিশে যায়। এরপর আধা কাপ ঠান্ডা জলেতে ১ টেবিলা চামচ কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ঢেলে দিন।
▪️গোলমরিচ গুঁড়ো ও ভিনেগার:
রান্না শেষে গোলমরিচ গুঁড়ো এবং সাদা ভিনেগার ছিটিয়ে দিন। আরও ১ মিনিট রান্না করুন। রান্নাটি ঘন হয়ে এলে নামিয়ে নিন।
▪️সার্ভ করা:
প্রস্তুত চিলি মটন গরম গরম পরিবেশন করুন। ফ্রাইড রাইস, ভাত, পরোটা, চাউমিন ও নান রুটির সঙ্গে ভালো লাগবে।
3)👇♥️থাই টক মিষ্টি চিকেন রেসিপি ⚘👇♥️👇👇
👇♥️উপকরণ:
৫০০ গ্রাম চিকেন (বোনলেস, অথবা উইংস বা ডানা)
১ টেবিল চামচ ভেজিটেবল অয়েল
১/২ কাপ টমেটো সস
৩ টেবিল চামচ চিনির সিরাপ বা মধু
২ টেবিল চামচ ভিনেগার
১ টেবিল চামচ সয়া সস
১ টেবিল চামচ লবণ
১/২ চা চামচ লাল মরিচ গুঁড়ো (ঐচ্ছিক)
১ টেবিল চামচ কাঁচা লঙ্কা (ঐচ্ছিক)
১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার (পেস্ট তৈরির জন্য)
১/২ কাপ জল
👇♥️প্রস্তুত প্রণালী:
▪️চিকেন প্রস্তুতি: প্রথমে চিকেন টুকরোগুলোকে ধুয়ে নিন এবং মুছে নিন। একটি বাটিতে সয়া সস, লবণ, এবং ১ চা চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে চিকেনটাকে ১৫-২০ মিনিট মেরিনেট করুন।
একটি প্যানে তেল গরম করুন এবং মেরিনেট করা চিকেনগুলো সোনালী বাদামী হওয়া পর্যন্ত ভেজে নিন। তারপর টিস্যুতে তুলে অতিরিক্ত তেল শুষে নিন।
▪️সস তৈরি: একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে পিঁয়াজ, capsicum, গাজর ইত্যাদি যদি চান (ঐচ্ছিক)যোগ করুন। কিছুক্ষণ নেড়ে দিন যতক্ষণ না সবজি সেদ্ধ হয়ে যায়।
▪️মিশ্রণ যোগ করা: এরপর টমেটো সস, চিনির সিরাপ বা মধু, ভিনেগার, সয়া সস, লাল মরিচ গুঁড়ো (ঐচ্ছিক) এবং কাঁচা লঙ্কা (ঐচ্ছিক) দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটু ফুটতে দিন।
▪️কর্নফ্লাওয়ার পেস্ট: ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে ১/২ কাপ পানির সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এরপর এটি সসের মধ্যে ঢেলে দিন এবং ভালোভাবে মিশিয়ে সসটি ঘন হয়ে আসতে দিন।
▪️চিকেন মেশানো: ফ্রাই করা চিকেন টুকরোগুলো সসের মধ্যে মিশিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে দিন। কিছুক্ষণ রান্না হতে দিন যাতে সস পুরোপুরি চিকেনের সাথে মিশে যায়।
▪️পরিবেশন: থাই টক মিষ্টি চিকেন গরম গরম পরিবেশন করুন। সাদা ভাত বা ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করলে আরও ভালো লাগবে। নামানোর আগে উপরে ভাজা সাদা তিল ছড়িয়ে দিন।
4)♥️⚘স্ট্রিট স্টাইল ফ্রাইড চিকেন রেসিপি👇♥️
♥️👇উপকরণ:
১ কেজি মুরগির মাংস (হাড় ছাড়া বা হাড় সহ, ইচ্ছা অনুযায়ী)
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
১ টেবিল চামচ মরিচ গুঁড়া
১ টেবিল চামচ গরম মসলা গুঁড়া
১ টেবিল চামচ লেবুর রস
২ টেবিল চামচ পেয়াজ বাটা
১ টেবিল চামচ সয়া সস (ইচ্ছা অনুযায়ী)
১/২ টেবিল চামচ সাদা গোলমরিচ গুঁড়া
১ টেবিল চামচ নুন (স্বাদমতো)
১/৪ কাপ কর্নফ্লাওয়ার বা ময়দা
১ কাপ সয়াবিন তেল (তেল ভাজার জন্য)
ঠান্ডা পানি - পর্যাপ্ত পরিমাণে
👇♥️প্রস্তুতি:
▪️ম্যারিনেট করা:
মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিন।
একটি বড় বাটিতে মুরগির মাংস নিয়ে তাতে আদা-রসুন বাটা, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া, লেবুর রস, পেয়াজ বাটা সয়া সস, সাদা গোলমরিচ গুঁড়া এবং নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে মাংসটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
👉এবার একটি আলাদা পাত্রে ময়দা বা কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে সামান্য নুন এবং মরিচ গুঁড়া দিন।
👉এবার মাংসের টুকরোগুলো বরফ ঠান্ডা পানিতে ডুবিয়ে
ময়দার মিশ্রনে ভালভাবে কোট করে নিন।
এরপর আবার ঠান্ডা জলে ডুবিয়ে আবার ময়দায় গড়ান।
▪️তেলে ভাজা:
একটি প্যানে সয়াবিন তেল গরম করুন। তেল গরম হয়ে গেলে, তাতে মাংসের টুকরোগুলি দিয়ে দিন।
মাঝারি আঁচে মাংসটি ভেজে নিন যতক্ষণ না তার বাইরের দিক সোনালি ও ক্রিস্পি হয়।
মাংসের টুকরোগুলি একপাশে প্লেটের মধ্যে তুলে রেখে অতিরিক্ত তেল শোষণ করতে দিন।
▪️সার্ভিং
গরম গরম স্ট্রিট স্টাইল ফ্রাইড চিকেন পরিবেশন করুন। আপনি চাইলে টমেটো সস বা মায়োনিজের সঙ্গে পরিবেশন করতে পারেন।
এই স্ট্রিট স্টাইল ফ্রাইড চিকেন খুবই টেস্টি এবং ক্রিস্পি হয়। আশা করি আপনাদের পছন্দ হবে!
5)♥️🌹ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া হলো:👇👇👇
👇♥️উপকরণ:
বাসমতি চাল বা যেকোনো সাধারণ চাল - ২ কাপ (আগের দিনের রান্না করা ভাত হলে বেশি ভালো হয়)
তেল - ২ টেবিল চামচ
পেঁয়াজ - ১টি (কুচি করা)
গাজর - ১টি (কুচি করা)
মরিচ - ৩টি (কুচি করা)
মটরশুটি - ১/৪ কাপ
বরবটি- মিহি কুচি - ১/২ কাপ
ডিম - ২টি
সয়া সস - ১ টেবিল চামচ
ফিস সস -২ টেবিল চামচ
লবণ - স্বাদমতো
গোলমরিচ গুঁড়ো - ১/৪ চা চামচ
চিনি - ১/২ চা চামচ
তাজা ধনেপাতা ও পেয়াজ পাতা- সাজানোর জন্য
👇♥️প্রণালী:
প্রথমে চালটি সেদ্ধ করে নিন, তবে পুরোপুরি সেদ্ধ করবেন না, যাতে চাল কিছুটা শক্ত থাকে। সেদ্ধ করা চাল ঠান্ডা করতে দিন।
একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভাজুন।
এরপর গাজর, মরিচ, ক্যাপ্সিকাম এবং মটরশুটি দিয়ে ৩-৪ মিনিট ভাজুন।
ডিম দুটি ফাটিয়ে প্যানে দিন এবং ভালোভাবে ভেজে নিন।
সেদ্ধ করা চাল প্যানে ঢেলে ভালোভাবে মিশিয়ে নিন।
সয়া সস, গোলমরিচ গুঁড়ো, চিনি এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভাজুন।
এখানে আপ্নারা চিংড়ি, চিকেন টমেট সস ব্যবিহার করলে আরো সুস্বাদু হবে। চিংড়ি ও চিকেন সামান্য আদা ও রসুন বাটা দিয়ে মেখে ফ্রাই করে নিতে হবে। তারপর একই পদ্ধতিতে রান্না করতে হবে।
রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
এটি খুবই সহজ এবং সুস্বাদু একটি ফ্রাইড রাইসের রেসিপি।
🌹♥️রেসিপিগুলোও ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে।

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম