ভেজিটেবল ওটস প্যানকেক


🔸🔸
🪷সকালের নাস্তায় সুস্বাদু ও স্বাস্থ্যকর কিছু চাই? তাহলে ট্রাই করুন ভেজিটেবল ওটস প্যানকেক! এটি ফাইবার, প্রোটিন ও ভিটামিনে সমৃদ্ধ, যা আপনাকে দীর্ঘক্ষণ এনার্জেটিক রাখবে।
✍️উপকরণঃ
▪️ওটস – ১ কাপ (পুরো ওটস গুঁড়ো করে নিতে হবে)
▪️গাজর (গ্রেড করা) – ১/৪ কাপ
▪️বাধাকপি (কুচি করা) – ১/৪ কাপ
▪️মরিচ (কুচি করা) – স্বাদ অনুযায়ী
▪️ডিম – ১টি
▪️ছোলার ডালের গুঁড়া - ১/৪ কাপ
▪️বেকিং পাউডার – ১ চা চামচ
▪️লবণ – স্বাদ অনুযায়ী
▪️হলুদ গুঁড়া – সামান্য
▪️আদা বাটা – ১/২ চা চামচ
▪️রসুন বাটা – ১/২ চা চামচ
▪️কালো জিরা – সামান্য
▪️পানি – সামান্য (ব্যাটার তৈরির জন্য)
▪️অলিভ ওয়েল/ঘি – প্যান গ্রীস করার জন্য
👉প্রস্তুত প্রণালীঃ
▪️1.প্রথমে ওটস গুঁড়ো করে নিন। এটি প্যানকেকের জন্য একটা ভালো বেস তৈরি করবে।
▪️2.একটি বাটিতে গ্রেড করা গাজর, কুচি করা বাধাকপি ও মরিচ দিন।
▪️3.ডিম ফাটিয়ে দিন, লবণ, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কালো জিরা ও বেকিং পাউডার, ছোলার ডালের গুঁড়া, ওটস গুঁড়া মেশান।
▪️4.ধীরে ধীরে পানি মিশিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার বানান।
▪️5.অলিভ ওয়েল/ঘি দিয়ে হালকা গ্রিস করে নিন।
▪️6.মাঝারি আঁচে প্যানে ব্যাটার ঢেলে দিন, ঢাকনা দিয়ে রান্না করুন ২-৩ মিনিট করে প্রতিটা পাশ।
▪️7.দুই পাশ সুন্দরভাবে সোনালি রঙের হলে পরিবেশন করুন।
👉গ্রিন চাটনি বানাতে যা যা লাগবেঃ
▪️টক দই/ মেয়োনিজ
▪️চাট মশলা
▪️ধনে পাতা ও কাচা মরিচ বাটা
এটি টমেটো সস বা গ্রিন চাটনি দিয়ে খেলে আরও সুস্বাদু লাগবে!
রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন। ❤️🙏

Comments

Popular posts from this blog

ক্র্যাব অ্যান্ড শ্রিম্প স্টাফড সালমন🔸🔸

মিল্ক আইসক্রিম