ডিমের মজাদার ৫ টি রেসিপি
রইলো ডিমের মজাদার ৫ টি রেসিপি একসাথে--📌📌📌📌📌
🔸🔸এগ চিলি🔸🔸
✍️উপকরণঃ
-----------
▪️সেদ্ধ ডিম ৪ টা
▪️পেঁয়াজ কুচি ২ টে চামচ
▪️ক্যাপসিকাম কিউব ১/২ কাপ
▪️কাঁচামরিচ চেরা ৪/৫ টি
▪️আদা ও রসুন কুচি ১ টে চামচ করে
▪️কর্নফ্লাওয়ার ২ টে চামচ
▪️ময়দা ২-৩ চা চামচ
▪️স্বাদ অনুযায়ী লবণ
▪️পরিমাণমতো তেল
▪️গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ
▪️ডিমের সাদা অংশ ১ টা ডিমের
▪️সয়া সস ১ টে চামচ
▪️ভিনেগার ১ টে চামচ
▪️টমেটো কেচাপ ২ টে চামচ
🧑🍳পদ্ধতিঃ
----------
▪️সেদ্ধ ডিম ৪ টুকরো করে কেটে নিন। একটি পাত্রে কর্নফ্লাওয়ার, ময়দা, স্বাদমতো লবণ, গোলমরিচ গুড়া পরিমান মত পানি দিয়ে মিশিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিন। এবার সেদ্ধ ডিমগুলি এই ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লাওয়ারে কোট করুন। অন্যদিকে কড়াইয়ে তেল গরম করতে দিন। তেল গরম হয়ে গেলে ডিমগুলি দিয়ে সোনালী করে ভেজে নিন।
▪️এবার ওই কড়াইয়েই কাট করা পেঁয়াজ, ক্যাপসিকাম দিন। হালকা ভাজা-ভাজা হয়ে গেলে পরিমাণ মতো লবণ, গোলমরিচ, কাঁচা মরিচ সয়া সস, ভিনেগার ও টমেচটো কেচাপ মেশান। খানিকক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন।নেড়ে চেড়ে দিন। গ্রেভি কিছুটা ঘন করার জন্য ১ চা চামচ কর্নফ্লাওয়ার অল্প পানিতে গুলে নিয়ে ডিমের মধ্য দিন। সামান্য একটু চিনি দিয়ে দিন টেস্ট ব্যালেন্স করার জন্য।তৈরি হয়ে গেল এগ চিলি।
------------ ------------ ------------ -----
🔸🔸দই ডিম কারি🔸🔸
✍️উপকরণঃ
-----------
▪️ডিম ৪ টি
▪️টক দই ১০০ গ্রাম
▪️মিষ্টি দই ৫০ গ্রাম
▪️গরমমশলা গুড়া ১/২ চা চামচ
▪️ঘি ২ টে চামচ
▪️কিশমিশ ১ টে চামচ
▪️পেঁয়াজ কুচি ১/৪
▪️আদা-রসুন বাটা ১ টে চামচ
▪️কাঁচামরিচ ফালি ৫-৬টি
▪️লবণ স্বাদমতো
▪️তেজপাতা ২ টা
▪️পেয়াজ বেরেস্তা ২ টে চামচ
▪️চিনি সামান্য
🧑🍳প্রস্তুত প্রণালীঃ
----------------
▪️প্রথমে ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন।এবার অন্য একটি পাত্রে দই ফেটান‚ কিশমিশ ভিজিয়ে রাখুন।
▪️এবার কড়াইতে ঘি দিয়ে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে দিন।পেয়াজ কুচি দিয়ে হালকা বাদামী করে ভাজুন। এরপর এতে দই, আদা-রসুন বাটা দিয়ে কষিয়ে নিন।
▪️এরপর পরিমান মত পানি ও ডিমগুলি দিয়ে নেড়েচেড়ে দিন। ঢেকে রান্না করুন। শেষে কাঁচা মরিচ ফালি ও বেরেস্তা ছড়িয়ে ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন।
------------ ------------ ------------ -----
🔸🔸ডিমের মাসালা কারি🔸🔸
✍️উপকরণঃ
-----------
▪️ডিম ৬ টা
▪️পেঁয়াজ কুচি ১/৩ কাপ
▪️টমেটো কুচি ১/২ কাপ
▪️রসুন ও আদা বাটা ১ টে চামচ করে
▪️জিরে গুঁড়ো ১ চা চামচ
▪️ধনে গুঁড়ো ১ চা চামচ
▪️হলুদ গুঁড়ো ১ চা চামচ
▪️মরিচ গুঁড়া ২ চা চামচ
▪️গরম মশলা গুড়া ১/২ চা চামচ
▪️স্বাদমতো লবণ
▪️চিনি সামান্য
▪️তেজপাতা ২ টা
▪️সর্ষের তেল ১/৩ কাপ
▪️গোটা জিরা ও কালোজিরা ১/২ চা চামচ করে
▪️শুকনো মরিচ ২/৩ টা
▪️দারুচিনি ১ টুকরো
🧑🍳পদ্ধতিঃ
----------
▪️ডিম সেদ্ধ করে ডিমের গায়ে ছুরি দিয়ে চিড়ে দিয়ে লবণ ,হলুদ মাখিয়ে রাখুন।
▪️পেঁয়াজ, টমেটো লম্বা করে কুচি করে রাখুন।সব বাটা মশলা ও সব গুঁড়ো মশলা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন।এবার কড়াইতে অল্প তেল দিয়ে ডিম গুলো অল্প আঁচে ভেজে তুলে নিন।
▪️বাকি তেল ভালো করে গরম শুকনো মরিচ, আস্ত জিরে, কালোজিরে, তেজপাতা ও দারুচিনির ফোড়ন দিন।পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভাজুন। এরপর টমেটো কুচি দিন।
▪️এর সাথে মসলার পেস্ট টা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। লবণ চিনি দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষান। প্রয়োজনে সামান্য জল দিয়ে আবার কষান।
▪️তেল ছেড়ে এলে, খানিকটা জল দিয়ে ফুটতে দিন।
ঝোল ফুটে উঠলে ডিম গুলো ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ৫-১০ মিনিট রান্না করুন। এপর্যায়ে কাঁচা মরিচ ফালি ও গরম মশলা গুড়া ছড়িয়ে দিন। কয়েক মিনিট চুলায় রেখে ঝোল শুকিয়ে এলে নামিয়ে নিন।
------------ ------------ ------------ -----
🔸🔸ডিমের শাহী কোরমা🔸🔸
✍️উপকরণঃ
-------------
▪️সেদ্ধ ডিম ১০-১২ টি ,
▪️দুধ ১ কাপ ,
▪️জয়ফল + জয়েত্রি + পোস্ত দানা ১ চা চামচ
▪️এলাচ + শাহি জিরা বাটা –১ চা চামচের কম
▪️পেয়াজ বাটা ২-৩ টেবিল চামচ
▪️আদা + রসুন বাটা ১-২ চা চামচ
▪️বাদাম বাটা – ১-২ টেবিল চামচ
▪️মিস্টি দই – ১-২ টেবিল চামচ (ঐচ্ছিক )
▪️লেবুর রস – ১ চা চামচ
▪️চিনি ১ চা চামচ
▪️টমেটো সস ১ টেবিল চামচ
▪️লবন পরিমান মতো
▪️তেজপাতা ২-৩ টি
▪️কাঁচামরিচ আস্ত – ২-৩ টি
▪️বেরেস্তা – ১/৪ কাপ
▪️সয়াবিন তেল ২ টে চামচ
▪️ঘি ১ চা চামচ (ইচ্ছে)
🧑🍳প্রনালিঃ
----------
▪️প্রথমে ডিম অল্প তেলে লবন দিয়ে হালকা ভেজে নিতে হবে ।
তারপর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন। এরপর একে একে সব মশলা দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন এবার দুধ ও লেবুর রস দিয়ে দিন । ফুটে উঠলে ভেজে রাখা ডিম দিয়ে দিন ।
৮-৯ মিনিট ঢেকে রান্না করুন । ঝোল ঘন হয়ে আসলে অল্প চিনি দিন ও বেরেস্তা ছিটিয়ে দিন। আরও কয়েক মিনিট রান্না করে ওপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিন ।
------------ ------------ ------------ ------
🔸🔸ডিমের মালাইকারি🔸🔸
✍️উপকরণঃ
------------
▪️ডিম- ৪টি
▪️পেঁয়াজ বাটা- ২ চা চামচ
▪️রসুন বাটা- ১ চা চামচ
▪️আদা বাটা- ১/২ চা চামচ
▪️ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
▪️বাদাম বাটা- ২ চা চামচ
▪️নারিকেল দুধ- ১/২ কাপ
▪️মরিচের গুঁড়া- ১ চা চামচ
▪️হলুদ গুঁড়া- ১ চা চামচ
▪️টমেটো কুচি- ১/২ কাপ
▪️তেল- ৩ চা চামচ
▪️লবণ- স্বাদ অনুযায়ী
▪️কাঁচা মরিচ বাটা- ১ চা চামচ
▪️জিরা গুঁড়া- ২ চা চামচ
▪️গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
▪️ধনেপাতা- সাজানোর জন্য।
🧑🍳প্রস্তুত প্রণালীঃ
---------------
▪️ডিম সেদ্ধ করে লবণ ও সামান্য হলুদ গুড়া মেখে অল্প তেলে ভেজে তুলে রাখুন। একটি প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা ও আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে দিন। একটু পানি যোগ করতে পারেন যাতে মসলাগুলো না পুড়ে যায়।
▪️এবার তাতে লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো কুচি ও কাঁচা মরিচ বাটা দিয়ে দিন। মাঝারি আঁচে সময় নিয়ে সব মসলাগুলো একসাথে ভুনা করে নিন।
▪️মসলা কষানো হয়ে গেলে তাতে নারিকেল দুধ ও বাদাম বাটা মিশিয়ে জ্বাল দিন। কিছুক্ষণ পর ঝোল ঘন হয়ে আসবে। টেলে রাখা জিরা গুঁড়া ও গরম মসলার গুঁড়া ছিটিয়ে দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে দমে রাখুন। ঝোল মাখামাখা হয়ে এলে ডিমগুলো দিয়ে দিন। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
🍀রেসিপি ভালো লাগলে শেয়ার করে রাখুন আপনার টাইমলাইনে। #ইউনিক ও নতুন নতুন রেসিপি পেতে আমার পেইজে নিয়মিত লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকুন। ❤️
#fyp #fb #love #rec
Comments
Post a Comment